স্কেল মানেই গ্লোকাল: ডুয়ার্স সামিট লিমাসোল 2026 থেকে জানুন কেন Exness-এর বৈশ্বিক প্রবৃদ্ধি স্থানীয় পর্যায় থেকেই শুরু হয়
একটি কোম্পানির বৈশ্বিক বিকাশের জন্য কী কী প্রয়োজন?
অনেক ব্যবসার ক্ষেত্রে প্রবৃদ্ধি বলতে প্রায়শই আরও বেশি মার্কেট, আরও বেশি গ্রাহক এবং আরও বিস্তৃত পরিসরে পৌঁছানোকে বোঝায়। কিন্তু Exness-এর চিফ মার্কেটিং অফিসার আলফোনসো কার্ডাল্ডার মতে, প্রবৃদ্ধি সবসময় দ্রুত এগিয়ে যাওয়া বা একসঙ্গে সব জায়গায় উপস্থিত থাকার বিষয় নয়।
ডুয়ার্স সামিট লিমাসোল 2026-এ তিনি বলেন, "আমার কাছে গ্লোবাল মানে আসলে আরও বেশি ‘গ্লোকাল’।"
Exness-এর ক্ষেত্রে গ্লোকাল হওয়া বলতে কী বোঝায়?
‘গ্লোকাল’ শব্দটি অপরিচিত মনে হলেও এটির পেছনের ধারণাটি বেশ সহজ: বৈশ্বিক সাফল্য নির্ভর করে স্থানীয় বোঝাপড়ার উপর।
যেসব কোম্পানি গ্রাহকের আচরণ ও পছন্দের পেমেন্ট থেকে শুরু করে নিয়ন্ত্রক বিধি, সাংস্কৃতিক পার্থক্য ও মার্কেটের পরিপক্বতার মতো ভিন্নতাসমূহ বোঝার জন্য সময় দেয়, তারা দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধির জন্য প্রায়শই আরও ভালো অবস্থানে থাকে। এই বোঝাপড়া ছাড়া পরিসর বৃদ্ধি পেলে তা অগ্রগতির বদলে চাপ তৈরি করতে পারে।
আলফোনসোর ভাষায়, "স্কেল শুরু হয় প্রস্তুতি দিয়ে।"
তিনি ব্যাখ্যা করে বলেন, "প্রাথমিক মার্কেটগুলি ভালোভাবে না বুঝে তাড়াহুড়ো করে কোম্পানিগুলির বৈশ্বিক সম্প্রসারণে যাওয়া উচিত নয়”।
সম্প্রসারণ ধাপে ধাপে হওয়া প্রয়োজন।
টেকসই প্রবৃদ্ধির উপাদান তিনটি
আলফোনসোর মতে, প্রবৃদ্ধি কোনো একক বিষয়ের উপর নির্ভর করে না। বরং, এটি পরস্পর সম্পর্কিত তিনটি উপাদানের উপর ভিত্তি করে গড়ে ওঠে: পণ্য, ব্র্যান্ড ও পার্টনার।
পণ্য: গ্রাহক অর্জনের সীমা ছাড়িয়ে মূল্য প্রদান
পণ্যের গুণমান গুরুত্বপূর্ণ, তবে একটি শক্তিশালী পণ্যের কাজ শুধু গ্রাহক আকৃষ্ট করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। এটি এমন হওয়া উচিত যা ধারাবাহিকভাবে গ্রাহকের অভিজ্ঞতা উন্নত করবে, ঝামেলা কমাবে এবং Exness-এ প্রথমবার ট্রেড শুরু করার অনেক পরেও গ্রাহকের জন্য মূল্য প্রদান করবে।
ব্র্যান্ড: সময়ের সাথে সাথে আস্থা গড়ে তোলা
ব্র্যান্ডও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে আর্থিক পরিষেবা খাতে, যেখানে আস্থা অপরিহার্য। গ্রাহকরা শুধু একটি পণ্যই বাছাই করছেন না। তারা সিদ্ধান্ত নিচ্ছেন কোথায় তাদের অর্থ ও আস্থা রাখবেন। প্রতিটি ইন্টারঅ্যাকশন, ফিচার এবং বার্তা সবই সেই আস্থা অর্জনে ভূমিকা রাখে।
পার্টনার: বৈশ্বিক ও স্থানীয় সংযোগের সেতুবন্ধন
পার্টনারশিপ বৈশ্বিক পরিসরকে স্থানীয় প্রাসঙ্গিকতার সঙ্গে যুক্ত করে নতুন মাত্রা যোগ করে। নিজ নিজ অঞ্চলের বাস্তবতা বোঝেন এমন পার্টনারদের সঙ্গে কাজ করার মাধ্যমে Exness গ্রাহকদের সঙ্গে আরও দৃঢ় সংযোগ গড়ে তুলতে পারে এবং স্থানীয় পর্যায়ে তাদেরকে আরও ভালোভাবে সহায়তা করতে পারে।
এই তিনটি উপাদান একসঙ্গে বিভিন্ন মার্কেটে গ্রাহকদের জন্য একটি সঙ্গতিপূর্ণ অভিজ্ঞতা বজায় রাখতে সাহায্য করে।
গ্রাহক ধরে রাখা কেন গুরুত্বপূর্ণ
গ্রাহক অর্জন করা তো কেবল শুরু।
দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি এমন অভিজ্ঞতা প্রদানের উপর নির্ভর করে, যা গ্রাহকদের আমাদের সঙ্গেই থাকতে উৎসাহিত করে। যখন কোনো পণ্য প্রত্যাশা অনুযায়ী কাজ করে এবং সময়ের সাথে সাথে মূল্য প্রদান করতে থাকে, তখন গ্রাহক ধরে রাখা আর আলাদা কোনো লক্ষ্য থাকে না, এটি স্বাভাবিক ফলাফল হয়ে ওঠে।
এই কারণেই আলফোনসো মনে করেন, গ্রাহক ধরে রাখা ও গ্রাহক অর্জন—এই দুটি বিষয়ই পরস্পরের সাথে গভীরভাবে সম্পর্কিত।
“বেশি সংখ্যক গ্রাহক ধরে রাখতে পারলে তা ভালো গ্রাহক অর্জনে সহায়তা করে, কারণ এতে পার্টনার ও গ্রাহকরা এমন একটি পণ্য পান, যার উপর তারা আস্থা রাখতে পারেন,” তিনি জোর দিয়ে বলেন।
যখন কোনো পণ্য ঠিকভাবে কাজ করে, যখন অভিজ্ঞতা প্রত্যাশার সঙ্গে মিলে যায় এবং যখন গ্রাহকরা মূল্য দেখতে পান, তখন প্রবৃদ্ধি আরও কার্যকর হয়ে ওঠে।
শৃঙ্খলার সাথে এগিয়ে যাওয়া
প্রবৃদ্ধিতে উচ্চাকাঙ্ক্ষা গুরুত্বপূর্ণ, তবে শৃঙ্খলাও সমানভাবে জরুরি।
নতুন মার্কেটে প্রবেশ করা হোক, নতুন উদ্যোগে বিনিয়োগ করা হোক বা পণ্য উন্নত করা হোক, আলফোনসো উল্লেখ করেন, “প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটি কারণ থাকা উচিত এবং প্রতিটি বিনিয়োগ কতটা কার্যকর হলো তা পরিমাপের একটি উপায় থাকা উচিত।”
তিনি মনে করেন, এই শৃঙ্খলা তিনটি মূলনীতির উপর দাঁড়িয়ে আছে:
- দক্ষতার মানে কম কাজ করা নয়। বরং এটির মানে হলো আরও স্পষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া।
- ঝুঁকি ব্যবস্থাপনা শুধু নিয়ন্ত্রণের বিষয় নয়। এটি হলো সমস্যা তৈরি হওয়ার আগেই কোথায় চাপ তৈরি হতে পারে সেটা বোঝার বিষয়।
- দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অতিরিক্ত প্রতিশ্রুতির মাধ্যমে গড়ে উঠে না। এটি নিয়মিতভাবে মূল্য প্রমাণ করার মাধ্যমে গড়ে ওঠে।
একবারে একটি মার্কেট
Exness-এর কাছে বৈশ্বিক প্রবৃদ্ধি কখনোই একসঙ্গে সর্বত্র উপস্থিত থাকার ব্যাপার ছিল না। এটি হলো স্থানীয় পার্থক্য বোঝা, নির্ভরযোগ্য পণ্য তৈরি করা, বিশ্বস্ত পার্টনারদের সঙ্গে কাজ করা এবং শৃঙ্খলাবদ্ধভাবে প্রবৃদ্ধি অর্জনের বিষয়।
আলফোনসোর বার্তাটি সহজ: বৈশ্বিক পরিসর ও স্থানীয় প্রাসঙ্গিকতার মধ্যে ভারসাম্য বজায় রাখার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি আসে। এটি একেকটি মার্কেট, একেকটি সম্পর্ক এবং একেকটি সিদ্ধান্তের মাধ্যমে গড়ে ওঠে।
অথবা আলফোনসোর ভাষায়:
একটি মার্কেট একবারে। একেকজন গ্রাহকের প্রয়োজন একবারে। একটি সিদ্ধান্ত একবারে।
এটি বিনিয়োগ বিষয়ক পরামর্শ নয়। অতীতের পারফরম্যান্স ভবিষ্যত ফলাফলের নির্দেশক নয়। আপনার মূলধন ঝুঁকিতে আছে, অনুগ্রহ করে দায়িত্বের সাথে ট্রেড করুন।.