আপনি কী ট্রেড করতে পারবেন এবং কখন: Exness-এর ট্রেডিংয়ের সময়সূচী বোঝা

exness-trading-hours.png

ভুল সময়ে ট্রেড করলে আপনাকে আক্ষরিক অর্থেই তার মূল্য দিতে হবে। আপনি টোকিও সেশনের শুরুতে ট্রেড করুন কিংবা লন্ডন-নিউইয়র্ক সেশনের ওভারল্যাপে, মার্কেটের সময়সূচীই নির্ধারণ করে ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি উপাদান: লিকুইডিটি, ভোলাটিলিটি ও স্প্রেড। সময় নির্ধারণে দক্ষতা অর্জন মানে ট্রেডিংয়ে দক্ষতা অর্জন করা।

Exness ট্রেডিংয়ের সময়সূচী প্রকাশ করে, যা UTC+0-তে নির্ধারিত, অর্থাৎ আপনি সর্বদা জানতে পারবেন কখন কী উপলভ্য রয়েছে। Exness ট্রেডিংয়ের সময়সূচী বলতে প্রতিটি সিএফডি মার্কেট খোলার ও বন্ধ হওয়ার সময়কে বোঝায়, যার মধ্যে রয়েছে ফোরেক্স (24/5), মেটাল, স্টক, জ্বালানী, সূচক ও 24/7 ক্রিপ্টো ট্রেডিং। প্রতিটি মার্কেটের নিজস্ব ছন্দ রয়েছে। সেগুলির ট্রেডিংয়ের সময়সূচী বুঝে নিলে তা আপনাকে ট্রেড করার সঠিক সময় বেছে নিতে, অপ্রত্যাশিত বিরতি এড়াতে এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক সেশন বা ছুটির দিনগুলি মাথায় রেখে পরিকল্পনা ঠিক করতে সাহায্য করবে।

অধিকাংশ ইন্সট্রুমেন্টের ট্রেডিংয়ের ক্ষেত্রে US ডেলাইট সেভিং টাইম (DST) অনুসরণ করা হয়, যার মানে হলো গ্রীষ্মকাল (09 মার্চ - 02 নভেম্বর) এবং শীতকাল (02 নভেম্বর - 09 মার্চ)-এর মধ্যে খোলা এবং বন্ধ হওয়ার সময় কিছুটা পরিবর্তিত হয়। বেশিরভাগ মার্কেটই সংক্ষিপ্ত রক্ষণাবেক্ষণ বিরতি সহ সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে।

আমরা বিশ্বাস করি সুবিধা শুরু হয় স্পষ্টতা থেকে। তাই প্রতিটি ইনস্ট্রুমেন্টের জন্য আমরা সঠিক ও রিয়েল-টাইম ট্রেডিংয়ের সময়সূচী প্রদর্শন করি, যাতে আপনি আত্মবিশ্বাস ও নির্ভুলতার সাথে ট্রেড করতে পারেন।

ফোরেক্স সিএফডি ট্রেডিংয়ের সময়সূচী (24/5)

ফোরেক্স সিএফডি ট্রেডিং রবিবার রাত থেকে শুক্রবার রাত (UTC+0) পর্যন্ত প্রায় বিরতিহীনভাবে চলে, যা আপনাকে দিনে 24 ঘণ্টা, সপ্তাহে পাঁচ দিন বৈশ্বিক মুদ্রা মার্কেটে সার্বক্ষণিক অ্যাক্সেস দেয়।

মার্কেট কখন খোলে এবং বন্ধ হয়

মার্কেট রবিবার সন্ধ্যায় খোলে এবং শুক্রবার রাত পর্যন্ত খোলা থাকে। গ্রীষ্মকালে (DST), ফোরেক্স ট্রেডিং রবিবার 21:05 UTC-এ শুরু হয় এবং শুক্রবার 20:59 UTC-এ বন্ধ হয়। শীতকালে, এই সময় এক ঘণ্টা পিছিয়ে যায়: রবিবার 22:05 UTC-এ খুলে এবং শুক্রবার 21:59 UTC-এ বন্ধ হয়।

দিন বনাম রাতের ট্রেডিং উইন্ডো

আমরা ট্রেডিংকে দিন (07:00 - 20:59 UTC গ্রীষ্মকাল / 08:00 - 21:59 UTC শীতকাল) এবং রাত (21:00 - 06:50 UTC গ্রীষ্মকাল / 22:00 - 07:59 UTC শীতকাল) এই দুটি সময়কালে ভাগ করি। এগুলি কেবল লেবেলই নয়; এগুলি আপনার ট্রেডিংয়ের শর্তাবলীকেও প্রভাবিত করে। দিন ও রাতের ট্রেডিং উইন্ডোর মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন লটের আকার ভিন্ন হয়, কারণ দিনের বেলা প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্রগুলি খোলা থাকায় লিকুইডিটি সাধারণত বেশি থাকে। রাতের বেলা মার্কেট সাধারণত শান্ত থাকে, তবে এটি রেঞ্জ-ট্রেডিং কৌশল বা পজিশন সাইজ সামঞ্জস্য করে ক্যারি ট্রেড করার ক্ষেত্রে ভালো কাজ করে। লটের আকারের সঠিক সীমা জানতে Exness সহায়তা কেন্দ্রে প্রতিটি সিএফডি ইন্সট্রুমেন্টের স্পেসিফিকেশন (দিন/রাতের ট্রেডিংয়ের সময়সূচীসহ) পরীক্ষা করুন।

গোল্ডেন উইন্ডো: লন্ডন-নিউ ইয়র্ক ওভারল্যাপ

12:00 - 16:00 UTC পর্যন্ত সময়ে লন্ডন ও নিউইয়র্ক উভয় মার্কেট একসাথে সক্রিয় থাকে এবং এই সময়েই ফোরেক্স লিকুইডিটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং স্প্রেড টাইট হয়। আপনি যদি প্রতিদিন শুধু একটি চার ঘণ্টার উইন্ডোতেই ট্রেড করতে পারেন, তবে এটিই হল সেই সময়।

বৈশ্বিক ফোরেক্স ট্রেডিং সেশনের মানচিত্র, যেখানে সিডনি, টোকিও, লন্ডন ও নিউইয়র্কের ওভারল্যাপ দেখা যাচ্ছে - Exness সিএফডি ট্রেডিংয়ের সময়সূচী।

অধিকাংশ ফোরেক্স জোড়া সপ্তাহজুড়ে নিরবিচ্ছিন্নভাবে ট্রেড হয়ে থাকে। কিছু ব্যতিক্রমের মধ্যে রয়েছে এক্সোটিক জোড়া যেমন USDCNHUSDTHB, যা রবিবার সামান্য দেরিতে খোলে এবং ইসরায়েলি শেকেল জোড়া (USDILS, GBPILS), যা গ্রীষ্মকালে 15:00 - 05:00 UTC এবং শীতকালে 16:00 - 06:00 UTC-এর মধ্যে প্রতিদিন বন্ধ থাকে।

ফোরেক্স 24/5 নিরবিচ্ছিন্ন ট্রেডিং অফার করলেও, অন্যান্য ইন্সট্রুমেন্ট তাদের অন্তর্নিহিত মার্কেট অনুযায়ী আলাদা আলাদা ট্রেডিংয়ের সময়সূচী অনুসরণ করে।

Exness-এ মেটাল, স্টক, জ্বালানী, সূচক এবং ক্রিপ্টো ট্রেডিংয়ের সময়সূচী

প্রতিটি সিএফডি ইন্সট্রুমেন্ট ক্লাস নিজস্ব ট্রেডিং ছন্দ অনুসরণ করে, যা সংশ্লিষ্ট মার্কেটের সময়ের উপর নির্ভরশীল। 24/7 ক্রিপ্টো ট্রেডিং থেকে শুরু করে এক্সচেঞ্জ-ভিত্তিক সূচক পর্যন্ত, প্রতিটি মার্কেট খোলার ও বন্ধ হওয়ার সময় জানা থাকলে তা আপনাকে প্রবেশের সময় নির্ধারণ, গ্যাপ এড়ানো এবং পোর্টফোলিওর ঝুঁকি পরিচালনা করতে সহায়তা করবে।

ইন্সট্রুমেন্ট ক্লাস

উদাহরণ

ট্রেডিংয়ের সাধারণ সময়সূচী (UTC+0)

মূল বিষয়বস্তু

মেটাল

XAUUSD, XAGUSD, XPTUSD, XPDUSD

রবিবার 22:05/23:05 - শুক্রবার 20:58/21:58 (গ্রীষ্মকাল/শীতকাল)

দৈনিক বিরতি

20:58 - 22:01 (গ্রীষ্মকাল)

21:58 - 23:01 (শীতকাল)

স্টক

AMZN, AAPL, META, GOOGL

সোমবার 13:40/14:40 - শুক্রবার 19:45/20:45 (গ্রীষ্মকাল/শীতকাল)

দৈনিক বিরতি ও ক্লোজ-ওনলি এর সময় ভিন্ন হতে পারে।

জ্বালানী

USOIL, UKOIL, XNGUSD

রবিবার 22:10/23:10 - শুক্রবার 20:44/21:44 (গ্রীষ্মকাল/শীতকাল)

রক্ষণাবেক্ষণের জন্য সংক্ষিপ্ত দৈনিক বিরতি।

সূচক

US30, DE30, UK100, JP225, HK50

রবিবার রাত - শুক্রবার রাত (অধিকাংশই সোমবার-শুক্রবার স্থানীয় সময় অনুযায়ী খোলা থাকে)

দৈনিক বিরতি এবং ক্লোজ-অনলি/কোট-অনলি উইন্ডো অঞ্চল অনুযায়ী ভিন্ন হতে পারে।

ক্রিপ্টো

BTCUSD, ETHUSD, BTCXAU

24/7, শুধু রক্ষণাবেক্ষণের সময় ব্যতীত

রবিবার খোলার সময় এবং সাপ্তাহিক কাজের দিনের সন্ধ্যায় সংক্ষিপ্ত ক্লোজ-অনলি উইন্ডো থাকে।

ins-cta-crypto-trading.png

ক্রিপ্টো মার্কেটের পরিবর্তন ট্রেড করুন

মার্কেটের চেয়ে ভালো ট্রেডিংয়ের শর্তাবলীতে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টো সিএফডিগুলি ট্রেড করে দেখুন।

শুরু করুন

মেটাল 

সিস্টেম রিসেটের জন্য পূর্বনির্ধারিত দৈনিক বিরতি সহ, সপ্তাহজুড়ে Exness-এর ট্রেডিং আওয়ারে গোল্ড এবং সিলভার ট্রেডিং প্রায় একটানা চলতে থাকে। অন্যদিকে, তামা (XCU) বা নিকেল (XNI)-এর মতো বেস মেটাল এক্সচেঞ্জ-স্টাইল সেশনের সময়সূচী অনুসরণ করে।

স্টক

স্টকগুলি সেগুলির স্থানীয় এক্সচেঞ্জ অনুসরণ করে: US স্টক (AAPL, TSLA, NVDA) ওয়াল স্ট্রিটের সময়সূচি অনুসরণ করে, অন্যদিকে ইউরোপীয় এবং এশিয়ান স্টক নিজ নিজ আঞ্চলিক মার্কেট অনুসরণ করে।

জ্বালানী

তেল ও গ্যাস US এক্সচেঞ্জের সময় অনুসরণ করে এবং DST-এর উপর নির্ভর করে 21:00 - 23:00 UTC-এর মধ্যে সংক্ষিপ্ত দৈনিক বিরতি থাকে।

সূচক

সূচকগুলি তাদের নিজ নিজ স্থানীয় এক্সচেঞ্জ অনুসরণ করে: ইউরোপীয় সূচকগুলি (DE30, FR40, UK100) আগে খোলে ও বন্ধ হয়, অন্যদিকে US সূচকগুলি (US30, US500, USTEC) ওয়াল স্ট্রিটের সময়সূচি অনুসরণ করে।

ক্রিপ্টো

প্রধান ক্রিপ্টো জোড়াগুলি নিরবিচ্ছিন্নভাবে ট্রেড হয়, যদিও BTCJPY, BTCZAR এবং BTCXAU-এর মতো ক্রস পেয়ারগুলি রবিবার সন্ধ্যায় বা সপ্তাহের দিনগুলিতে রক্ষণাবেক্ষণের সময় সাময়িকভাবে "ক্লোজ-অনলি" মোডে প্রবেশ করে।

ইন্সট্রুমেন্ট ক্লাস অনুযায়ী Exness সিএফডি ট্রেডিংয়ের সময়সূচীর তুলনা - মেটাল, এনার্জি, সূচক, ক্রিপ্টো।

ছুটির দিনগুলি ট্রেডিংয়ের সময়সূচিকে কিভাবে প্রভাবিত করে

মার্কেটের ছুটির দিনগুলি নির্দিষ্ট কিছু ইন্সট্রুমেন্টের ট্রেডিংয়ের সময়সূচিকে সাময়িকভাবে পরিবর্তন বা সংক্ষিপ্ত করতে পারে। ক্রিসমাসনিউ ইয়ারস ডে-তে অধিকাংশ এক্সচেঞ্জ বন্ধ থাকে বা সংক্ষিপ্ত সেশন চালায়, আর মার্কিন স্বাধীনতা দিবসথ্যাঙ্কসগিভিং মূলত US সূচক, স্টক ও এনার্জি মার্কেটকে প্রভাবিত করে। এশিয়া বা ইউরোপের আঞ্চলিক ছুটির দিনগুলিও সংশ্লিষ্ট মার্কেটের সঙ্গে যুক্ত স্থানীয় সূচক ও মেটালের কার্যক্রমকে অনুরূপভাবে প্রভাবিত করে।

Exness-এ, আমরা স্বচ্ছতাকে অগ্রাধিকার দিই। আপনি সবসময় আমাদের ছুটির দিনে ট্রেডিংয়ের সময়সূচী বিষয়ক নির্দেশিকা-তে প্রভাবিত ইন্সট্রুমেন্ট এবং সংশোধিত সেশনের সময়ের বিষয়ে আপডেট পেয়ে যাবেন, যেখানে ক্লোজ-অনলি, কোট-অনলি বা রক্ষণাবেক্ষণ মোড স্পষ্টভাবে লেবেল করা থাকবে। অপ্রত্যাশিতভাবে অবস্থান বন্ধ হয়ে যাওয়া বা ট্রেড করার সুযোগ হাতছাড়া হওয়া এড়াতে ছুটির দিনে কীভাবে আপনার ট্রেডের পরিকল্পনা করবেন তা জানুন।

আপনার কৌশলের জন্য ট্রেডিংয়ের সময়সূচী কেন গুরুত্বপূর্ণ

কেন কিছু ট্রেডার ধারাবাহিকভাবে ভালো এন্ট্রি খুঁজে পান যেখানে অন্যরা সংগ্রাম করেন? সময় নির্ধারণ। Exness-এর ট্রেডিংয়ের সময়সূচী জানা হলো একটি কৌশলগত ট্রেডিং পদ্ধতি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ অংশ। 

যেভাবে করবেন:

লিকুইডিটি সর্বোচ্চ করা ও খরচ কমানো

সক্রিয় সময়গুলিতে ট্রেড করা লাভজনক হতে পারে, বিশেষ করে লন্ডন-নিউইয়র্কের মতো ওভারল্যাপিং সেশনগুলিতে, কারণ তখন মার্কেটে সাধারণত লেনদেনের পরিমান বেশি ও স্প্রেড বেশি টাইট থাকে - তাই সবসময় সতর্কতা অবলম্বন করা এবং নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও, রোলওভার বা দৈনিক বিরতির সময় দুর্বল মার্কেট এড়িয়ে চললে তা স্লিপেজ কমাতে সহায়ক হতে পারে; বলা হয়ে থাকে অস্বাভাবিক সময়ে বিশেষ কিছু ইন্সট্রুমেন্টে অর্ডার সম্পন্ন করার বিকল্প কম থাকে বা থাকতেই পারে না।

ভোলাটিলিটির উপর ভিত্তি করে ট্রেডের সময় নির্ধারণ করুন

সংবাদ প্রকাশ, কেন্দ্রীয় ব্যাংকের আপডেট এবং আয়ের রিপোর্টগুলি সাধারণত পূর্বানুমানযোগ্য সময়েই ঘটে। আপনার ইন্সট্রুমেন্ট কখন সক্রিয় থাকে তা জানা থাকলে আপনি ভোলাটিলিটি বৃদ্ধির আগে অবস্থান নিতে পারবেন এবং অনাকাঙ্ক্ষিত গ্যাপ এড়াতে পারবেন।

সাপ্তাহিক ছুটির ঝুঁকি পরিচালনা করুন

ফোরেক্স, স্টক, সূচক এবং মেটাল মার্কেটগুলি সাপ্তাহিক ছুটির দিনে বন্ধ থাকে, যার মানে হলো খোলা অবস্থানগুলি রবিবার মার্কেট খোলার সময় গ্যাপের সম্মুখীন হতে পারে। ক্রিপ্টো 24/7 ট্রেড হয়, তবে কিছু জোড়া রবিবার সংক্ষিপ্ত সময়ের জন্য ক্লোজ-অনলি মোডে থাকে।

রোলওভারকে কেন্দ্র করে পরিকল্পনা করুন

রোলওভারের সময়কাল, যখন খোলা ট্রেডগুলি পরবর্তী ট্রেডিং দিন পর্যন্ত বহাল থাকে, এটি 21:00 UTC (গ্রীষ্মকালীন সময়) এবং 22:00 UTC (শীতকালীন সময়) এর কাছাকাছি সময়ে ঘটে থাকে। এই সময়ে লিকুইডিটি হ্রাস পেতে পারে এবং স্প্রেড সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে। রোলওভারের আগে ডে ট্রেডগুলি বন্ধ করার কথা ভাবুন বা নতুন অবস্থান খোলার জন্য রোলওভার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আমরা এই রোলওভার সময়গুলি প্রকাশ করি, যাতে আপনি সে অনুযায়ী পরিকল্পনা সাজাতে পারেন।

কৌশলগতভাবে দিন ও রাতের সময়কাল ব্যবহার করা

Exness-এর ট্রেডিংয়ের সময়সূচীতে দিন ও রাতের ট্রেডিং সময়কাল অন্তর্ভুক্ত থাকে (উপরে ফোরেক্স অংশে বিস্তারিত উল্লেখ করা হয়েছে), যা ট্রেডারদের মার্কেট পরিস্থিতি কখন পরিবর্তিত হতে পারে তা আগে থেকে বুঝতে সাহায্য করে। দিনের বেলা সাধারণত লিকুইডিটি বেশি থাকে, আর রাতের বেলা রেঞ্জ বা ক্যারি কৌশলের জন্য বেশি উপযোগী।

ins-cta-forex.png

বাড়তি সুবিধা নিয়ে ফোরেক্স ট্রেড করুন

মার্কেটের চেয়ে ভালো শর্তাবলীর অভিজ্ঞতা নিন। লাইভ বা ডেমো ট্রেড করুন।

এখন ট্রেড করুন

মার্কেটের সময়সূচী ট্র্যাক করার টুলসমূহ

এই Exness টুলগুলির মাধ্যমে প্রতিটি মার্কেটের খোলা, বন্ধ ও ছুটির সময়ের আপডেট আগেভাগেই জেনে রাখুন:

Exness সহায়তা কেন্দ্র

আমাদের সহায়তা কেন্দ্রে ট্রেডিংয়ের সময়সূচী সংক্রান্ত বিস্তৃত তথ্য পাওয়া যাবে। ছুটির দিনের ট্রেডিংয়ের সময়সূচী নিবন্ধে মার্কেটের ছুটির সময়ের সমন্বয়কৃত সূচী তালিকাভুক্ত করা হয়েছে, আর ইন্সট্রুমেন্ট ট্রেডিংয়ের সময়সূচী নিবন্ধে দৈনিক ও সপ্তাহের ছুটির দিনের বিরতিসহ সব ইন্সট্রুমেন্টের নিয়মিত সময়সূচী তুলে ধরা হয়েছে। ছুটির দিনের সময়সূচীতে পরিবর্তন আসলে আমরা ইমেল নোটিফিকেশনও পাঠাই, যাতে আপনি সবসময় উক্ত বিষয়ে অবগত থাকতে পারেন।

Exness ইকোনমিক ক্যালেন্ডার

ইকোনমিক ক্যালেন্ডার-এ সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত, মুদ্রাস্ফীতির রিপোর্ট এবং কর্মসংস্থান সংক্রান্ত পরিসংখ্যানসহ এমন সব গুরুত্বপূর্ণ ইভেন্টের সময়সূচী রয়েছে যা মার্কেটে বড় প্রভাব ফেলতে পারে। এই ইভেন্টগুলির সময়সূচীকে ট্রেডিংয়ের সময়সূচীর সাথে মিলিয়ে দেখুন, যাতে কোন কোন সিএফডি ইন্সট্রুমেন্ট ও সেশনে ভোলাটিলিটি বৃদ্ধি পেতে পারে এবং স্প্রেড টাইট বা বাড়তে পারে তা শনাক্ত করা যায়।

প্ল্যাটফর্মের সময় ও অ্যালার্ট

MetaTrader 4 এবং MetaTrader 5 সবই সিঙ্ক্রোনাইজ করা সার্ভারের সময় (UTC+0) প্রদর্শন করে, যেখানে Exness টার্মিনালকে আপনার নিজস্ব স্থানীয় সময়ের সঙ্গে সিঙ্ক করা যায়। সেশন শুরু, দৈনিক বিরতি এবং গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশের জন্য অ্যালার্ট সেট করুন, যাতে প্রতিক্রিয়াশীল না হয়ে সক্রিয় থাকতে পারেন।

Exness ট্রেডিং প্ল্যাটফর্মের অ্যালার্ট ও ইকোনমিক ক্যালেন্ডার, যা রিয়েল-টাইম মার্কেটের সময়সূচী ও ইভেন্টের সময় দেখায়।

উপসংহার: আত্মবিশ্বাসের সঙ্গে ট্রেড করুন, স্বচ্ছতার সঙ্গে ট্রেড করুন

Exness-এ সময়ই সবকিছু—আর আমরা সেটিকে স্বচ্ছ রাখি। মার্কেট কখন খোলে, বন্ধ হয় এবং বিরতি নেয় তা জানা থাকলে আপনি আরও স্মার্টভাবে এন্ট্রির পরিকল্পনা করতে, গ্যাপ এড়াতে এবং ঝুঁকি কার্যকরভাবে পরিচালনা করতে সক্ষম হবেন।

24/5 ফোরেক্স থেকে শুরু করে বৈশ্বিক মার্কেট পর্যন্ত, আমাদের রিয়েল-টাইম সময়সূচী এবং সমন্বিত টাইম জোনের কারণে আপনি কোনো সুযোগই হাতছাড়া করবেন না বা অপ্রত্যাশিত মার্কেট বন্ধের সম্মুখীন হবেন না। আপনি আপনার ট্রেডিং প্ল্যাটফর্মে সরাসরি যেকোনো ইন্সট্রুমেন্টের ট্রেডিংয়ের সময়সূচী দেখতে পারবেন এবং বড় কোনো ভোলাটিলিটি ইভেন্টের পূর্বে অবস্থান নিতে আমাদের ইকোনমিক ক্যালেন্ডার ব্যবহার করতে পারবেন।

যখন মার্কেটের ছন্দ আপনার জানা থাকবে, তখন আপনি আত্মবিশ্বাসের সঙ্গে ট্রেড করতে পারবেন।

ট্রেড করতে প্রস্তুত? সব ট্রেডিং ইন্সট্রুমেন্ট এবং সেগুলির রিয়েল-টাইম সময়সূচী সম্পর্ক জানুন।

Exness-এর বিভিন্ন সুবিধা কাজে লাগিয়ে ট্রেড করুন

এটি বিনিয়োগ বিষয়ক পরামর্শ নয়। অতীতের পারফরম্যান্স ভবিষ্যত ফলাফলের নির্দেশক নয়। আপনার মূলধন ঝুঁকিতে আছে, অনুগ্রহ করে দায়িত্বের সাথে ট্রেড করুন।.


সম্পর্কিত নিবন্ধসমূহ


সমস্ত নিবন্ধে ফিরে যান