US ওয়াল স্ট্রিট 30 ট্রেডিং US30

ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে স্থিতিশীল স্প্রেডে¹ US30 ট্রেড করুন। US30 সহ অন্যান্য সব মার্কিন সূচকে কম খরচে, সোয়াপ-ফ্রি ট্রেডিং উপভোগ করুন।

US30, যা ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ (DJIA) নামেও পরিচিত, এটি সবচেয়ে পুরনো এবং সর্বাধিক অনুসরণকৃত স্টক সূচকগুলির একটি। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের Nasdaq এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE) থেকে নির্বাচিত 30টি বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী সর্বজনীনভাবে ট্রেড করা কোম্পানি অন্তর্ভুক্ত।

Exness-এ, আপনি একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে মার্কেটের চেয়ে আরও ভালো শর্তাবলীতে সিএফডি হিসেবে US30 ট্রেড করতে পারবেন, যা বিস্তৃত অ্যানালিটিক্যাল টুলের সাহায্যে আপনার US30 লাইভ চার্ট বিশ্লেষণকে শক্তিশালী করবে।

exness-us30.svg

US30 মূল্য চার্ট

0000.00
+0.00%
কিনুনসেল করুন

1 দি
1স
1মাস
1বছর
3বছর

US30 ট্রেডিংয়ের শর্তাবলী

US30

US ওয়াল স্ট্রিট 30 সূচক

মার্কেটের শর্তাবলীর চেয়ে ভালো শর্তাবলীতে জনপ্রিয় ইন্স্ট্রুমেন্ট ট্রেড করুন। কন্ট্র্যাক্ট স্পেসিফিকেশন এবং শর্তাবলী দেখুন, তারপর আমাদের সজ্ঞাত ট্রেডিং ক্যালকুলেটর ব্যবহার করে সহজেই আপনার ট্রেডের পরিকল্পনা করুন এবং মার্জিন, স্প্রেড, কমিশন এবং আরও অনেক কিছু হিসাব করুন।

গড় স্প্রেড

পিপগুলি

কমিশন

লট / সাইড প্রতি

মার্জিন

সোয়াপ লং

পিপগুলি

সোয়াপ শর্ট

পিপগুলি

স্টপ লেভেল

পিপগুলি

Exness US30 বিনিয়োগ ক্যালকুলেটর

মার্জিন

স্প্রেড কস্ট

কমিশন

সোয়াপ শর্ট

সোয়াপ লং

পিপ ভ্যালু

মূল্যের চার্টটি নির্দেশক এবং ইন্সট্রুমেন্টের আস্ক প্রাইসের উপর ভিত্তি করে তৈরি। প্রকৃত সময়ের কোটের জন্য, অনুগ্রহ করে ট্রেডিংয়ের প্ল্যাটফর্ম দেখুন। ক্যালকুলেটর দ্বারা উপস্থাপিত ফলাফলগুলি শিক্ষামূলক এবং আনুমানিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় এবং আপনার এগুলোকে স্বয়ংসম্পূর্ণ ভাবা অথবা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য এগুলির উপর নির্ভর করা উচিত নয়। প্রকৃত সময়ের ফলাফল শুধুমাত্র অর্ডার কার্যকরীকরণের সময় নির্ধারণ করা যেতে পারে। উপরের টেবিলে থাকা স্প্রেডগুলি হল পূর্ববর্তী ট্রেডিং দিবসের উপর ভিত্তিতে বের করা গড় স্প্রেড। মার্কেটের ভোলাটিলিটি, সংবাদ প্রকাশ, অর্থনৈতিক ঘটনা, মার্কেট খোলা বা বন্ধ হওয়ার সময়ের মত বিষয়গুলির কারণে এবং ট্রেড করা ইন্সট্রুমেন্টের ধরনের কারণে স্প্রেড ওঠানামা করতে এবং সম্প্রসারিত হতে পারে।

কেন Exness-এর সাথে US30 ট্রেড করবেন?

exness-leverage

শক্তিশালী লিভারেজ

নির্দিষ্ট 1:400 লিভারেজের মাধ্যমে আপনার US30 অবস্থানকে শক্তিশালী করুন। HMR সময়কালের দিকে খেয়াল রাখুন।

instant-withdrawals

তাৎক্ষণিক অর্থ উত্তোলন²

যেকোনো সময় আপনার তহবিলে অ্যাক্সেস করুন, এমনকি সপ্তাহান্তেও, 98% অর্থ উত্তোলনের অনুরোধ স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করা হয়।

exness-platforms.svg

ব্যবহারকারী-বান্ধব প্ল্যাটফর্ম

MetaTrader 4 ও 5 এবং Exness টার্মিনালসহ সকল ট্রেডিং স্তরের জন্য উপযুক্ত নির্ভরযোগ্য ও সহজেই ব্যবহারযোগ্য প্ল্যাটফর্মে ট্রেড করুন।

exness-stable-spreads

সবচেয়ে স্থিতিশীল স্প্রেড

67% কম খরচে³ US30 ট্রেড করুন এবং ভোলাটাইল পরিস্থিতিতেও স্থিতিশীল¹ থাকা স্প্রেড উপভোগ করুন।

67% কম স্প্রেডে US30 সিএফডি ট্রেড করুন³

US30 (ডাও জোন্স ইন্ডেক্স) সিএফডি-তে কম স্প্রেড এবং দ্রুত কার্যকরীকরণের সুবিধা নিন।

রেজিস্টার করুনফ্রি ডেমো পরখ করুন
exness-us30.png

US30 কী?

US30 হলো এমন একটি সূচক যা ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ (DJIA) ট্র্যাক করে। এটি ফাইন্যান্স, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং ইন্ডাস্ট্রিয়াল সহ বিভিন্ন খাতের 30টি প্রধান মার্কিন কোম্পানি নিয়ে গঠিত। US30 সিএফডি (কন্ট্রাক্ট ফর ডিফারেন্স) ট্রেডিং আপনাকে অন্তর্নিহিত অ্যাসেটের মালিকানা ছাড়াই সূচকের মূল্যের গতিবিধি সম্পর্কে অনুমান করার সুযোগ প্রদান করবে। আপনি যদি US30 ট্রেড করার পরিকল্পনা করে থাকেন, তাহলে নিম্নলিখিত মূল বিষয়গুলি বিবেচনা করুন:

ভূ-রাজনৈতিক ঘটনাবলি

বিভিন্ন সরকারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হলে সরবরাহ চেইন সংকুচিত হয়ে পড়ে। সাধারণভাবে, রাজনৈতিক অস্থিরতা বা বৈশ্বিক সংঘাত সূচকের মূল্যে চাপ সৃষ্টি করে, অন্যদিকে নতুন নতুন বাণিজ্য চুক্তি, প্রত্যাহারকৃত নিষেধাজ্ঞা এবং উন্মুক্ত সীমান্ত এগুলির মূল্য বৃদ্ধিতে সহায়তা করে।


প্রধান অর্থনৈতিক সংবাদ

সূচকের মূল্য প্রায়শই সুদের হারের বিপরীতে ওঠানামা করে—সুদের হার বাড়লে সূচকের মূল্য কমে যায়; আর সুদের হার কমলে সূচকের মূল্য বেড়ে যায়। মুদ্রাস্ফীতির ক্ষেত্রেও একই কথা সত্য। তাই আপনি যদি US30 ট্রেড করে থাকেন, তাহলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খবরের প্রকাশ হলে সেগুলির দিকে নজর রাখুন।


বৈশ্বিক ঘটনাবলি

যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ও রাজনৈতিক অস্থিরতা - এগুলির সবই স্টক ও সূচকের মূল্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিপরীত দিকে, উৎপাদনশীলতা ও মুনাফা বাড়ায় এমন প্রযুক্তিগত অগ্রগতি এবং ভোক্তাদের ব্যয় বৃদ্ধির কারণে স্টক ও সেগুলির সূচক ইতিবাচকভাবে প্রভাবিত হয়।

অন্যান্য সূচকে সিএফডি-এর মাধ্যমে আপনার পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করুন

UK100

UK100

FTSE 100-এর উপর ভিত্তি করে গঠিত, যেখানে যুক্তরাজ্যের 100টি বৃহত্তম পাবলিকলি ট্রেড করা কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এই প্রধান সূচকটি যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ ব্যবসাগুলির সাফল্যকে ট্র্যাক করে।

exness-ustec.svg

USTEC

USTEC Nasdaq-এ তালিকাভুক্ত 100টি নন-ফাইন্যান্সিয়াল কোম্পানির উপর ফোকাস করে গঠিত, যার মধ্যে প্রযুক্তি খাতের বিভিন্ন কোম্পানিও রয়েছে।

HK50

HK50

প্রাচ্যের একটি প্রধান সূচক, HK50-তে মার্কেট মূলধনীকরণের ভিত্তিতে হংকংয়ের 50টি বৃহত্তম কোম্পানি রয়েছে।

আরও জানুন

একটি নির্ভরযোগ্য US30 ট্রেডিং প্ল্যাটফর্ম বেছে নিন

আপনি MetaTrader প্ল্যাটফর্ম বা Exness-এর নিজস্ব ট্রেডিং প্ল্যাটফর্ম যেটিই বেছে নিন না কেন, আপনি ট্রেডারদের পছন্দের নিম্নোক্ত ফিচারগুলি প্রত্যাশা করতে পারেন:

exness-us30-platforms.jpg

দ্রুত কার্যকরীকরণ

কম লেটেন্সি ও স্থিতিশীল স্প্রেডে US30 ট্রেড করুন।

অ্যানালিটিক্যাল টুল

আপনার পছন্দের নির্দেশক ও ড্রয়িং টুল দিয়ে US30 লাইভ চার্ট কাস্টমাইজ করুন।

নিজস্ব সুরক্ষা ফিচার

স্টপ আউট সুরক্ষার পাশাপাশি নেগেটিভ ব্যালেন্স সুরক্ষার মতো অনন্য সুরক্ষা ফিচারের মাধ্যমে ট্রেড করুন।

কোনো লুকানো ফি নেই

কোনো গোপন শর্ত বা লুকানো চার্জ ছাড়াই আপনার প্ল্যাটফর্মে পুরো ট্রেডিং খরচের বিষয়ে পূর্বানুমান করুন এবং সেগুলি দেখুন।

কীভাবে US30 ট্রেডিং শুরু করবেন

exness-us30-start-trading.jpg

ধাপ 1

সাইন আপ করুন

একটি আসল Exness অ্যাকাউন্ট অথবা একটি সীমাহীন ডেমো অ্যাকাউন্টের জন্য নিবন্ধন করুন।

ধাপ 2

আপনার কৌশল পরিকল্পনা করুন

বিশেষজ্ঞের অন্তর্দৃষ্টি, বিশদ US30 লাইভ চার্ট এবং বিভিন্ন নির্দেশক ব্যবহার করে US30-এর সুযোগগুলি বিশ্লেষণ করুন।

ধাপ 3

ট্রেডিং শুরু করুন

জমা করুন এবং আপনার প্রথম US30 ট্রেড করুন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী


Exness-এর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের জন্য ন্যূনতম জমা 10 USD থেকে শুরু হয়, তবে আপনার অবস্থান বা নির্বাচিত পেমেন্ট পদ্ধতির উপর ভিত্তি করে সীমাবদ্ধতা থাকতে পারে। ট্রেডে প্রবেশ করার আগে মার্জিন, স্প্রেড এবং অন্যান্য বিষয়াদি হিসাব করতে সবসময় আমাদের বিনিয়োগ ক্যালকুলেটর ব্যবহার করুন।


হ্যাঁ, যখন আপনি একটি Exness অ্যাকাউন্টের জন্য সাইন আপ করবেন, তখন আপনি ডেমো মোডে ট্রেড করতে পারবেন। এটি আসল অ্যাকাউন্টের মতো একই ফিচার ও ট্রেডিংয়ের শর্তাবলী প্রদান করে, তবে এক্ষেত্রে কোনো ন্যূনতম জমার প্রয়োজন নেই এবং প্রকৃত অর্থ হারানোর ঝুঁকি নেই। আপনি প্রস্তুত হয়ে গেলে লাইভ US30 চার্টে অ্যাক্সেস করতে পারবেন, কৌশল পরীক্ষা করতে পারবেন, ট্রেড করতে পারবেন এবং প্রকৃত অর্থ দিয়ে ট্রেড করায় স্যুইচ করতে পারবেন।


US30-তে মার্কেট মূলধনীকরণ অনুযায়ী বৃহত্তম 30টি মার্কিন কোম্পানি রয়েছে। এটির গঠন নিয়মিত পর্যালোচনা করা হয় এবং মার্কেট ও কোম্পানির পারফরম্যান্সে কোনো পরিবর্তন আসলে এটি সে অনুযায়ী পরিবর্তিত হয়। আপনি প্রায় সব নিবেদিত ফাইন্যান্সিয়াল ওয়েবসাইটে US30-তে অন্তর্ভুক্ত কোম্পানিগুলির বর্তমান তালিকা দেখতে পাবেন।


নিরাপদে ট্রেড করার জন্য সতর্ক প্রস্তুতি, স্পষ্ট কৌশল এবং কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা প্রয়োজন। Exness-এর মতো একটি নিয়ন্ত্রিত ব্রোকার নির্বাচন করে শুরু করুন। তারপর প্রকৃত অর্থ দিয়ে ট্রেড করার পূর্বে অনুশীলন ও অভিজ্ঞতা অর্জনের জন্য একটি ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করুন। মার্কেট অধ্যয়ন ও ট্রেডিং পরিকল্পনা তৈরি করার জন্য পর্যাপ্ত সময় নিন এবং স্টপ-লস ও টেক-প্রফিট অর্ডারের মতো ঝুঁকি ব্যবস্থাপনা টুলগুলি ব্যবহার করতে ভুলবেন না। সর্বোপরি, সিএফডি ট্রেডিংয়ের ঝুঁকিগুলি বুঝুন এবং আপনি যতটা হারাতে ইচ্ছুক তার চেয়ে বেশি ঝুঁকি নিবেন না।


home-cta-banner

আজই US30 সিএফডি ট্রেডিং শুরু করুন

মার্কেটের সবচেয়ে স্থিতিশীল স্প্রেডে¹ US30 ট্রেড করুন।

রেজিস্টার করুনফ্রি ডেমো পরখ করুন
  1. US30-তে সবচেয়ে স্থিতিশীল স্প্রেডের দাবি বলতে Exness প্রো অ্যাকাউন্টে US30-এর জন্য সর্বনিম্ন 'সর্বোচ্চ স্প্রেড'কে বোঝায়, যা 13 - 26 অক্টোবর 2024 পর্যন্ত সংগৃহীত ডেটার ভিত্তিতে অন্য ব্রোকারদের কমিশন-মুক্ত অ্যাকাউন্টের সর্বাধিক স্প্রেডের সঙ্গে তুলনা করে নির্ধারণ করা হয়েছে।
  2. Exness-এ, 98%-এরও বেশি অর্থ উত্তোলন স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করা হয়। বেছে নেওয়া পেমেন্ট পদ্ধতির উপর নির্ভর করে প্রক্রিয়াকরণের সময়ে তারতম্য হতে পারে।
  3. US সূচকে 67% সাশ্রয়ের দাবিটি 5 অক্টোবর 2024 তারিখ থেকে প্রো অ্যাকাউন্টে US সূচকের স্প্রেড হ্রাসকে নির্দেশ করে।